মমতার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শিল্পমন্ত্রী আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা ব্যানার্জি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু
মমতা ব্যানার্জি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী ওই সময় জাপান সফরে থাকবেন। তাই তাঁর পরিবর্তে শিল্পমন্ত্রী কলকাতার ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।