মমতার সঙ্গে কাল সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানাতে কাল সোমবার (২০ জুন) কলকাতায় আসছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সঙ্গে আসছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরী।

কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন হাইকমিশনার। তিনি মমতাকে শুভেচ্ছা জানাবেন। এ সময় আরও উপস্থিত থাকবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।