মমিনুল মউজদীন, তাহেরা চৌধুরী ও কাহলিল জিবরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌরসভার তিনবারের চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন, তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কাহলিল জিবরানের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ বেলা ১১টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। মমিনুল মউজদীন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় সপরিবারে নিহত হন।