ময়নাতদন্ত নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক শামারুখ মাহজাবীনের দ্বিতীয় দফার ময়নাতদন্ত নিরপেক্ষ করার দাবিতে গতকাল শুক্রবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে প্রথম দফার ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের স্বজনেরা এই মানববন্ধনে অংশ নেন। বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন।