ময়নামতি সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ময়নামতি সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে ১৯৭৫ সালের ১১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম ব্যাচের ক্যাডেটদের কাছ থেকে প্যারেড ও সালাম গ্রহণ করেছিলেন। ওই এলাকাতেই গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বেল আড়াইটায় বেলুন ও কবুতর উড়িয়ে মন্ত্রী জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় সঙ্গে ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহিদুর রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সংস্কৃতিমন্ত্রী কুমিল্লা সেনানিবাসের রূপসাগর দিঘির পাড়ে ঐতিহাসিক স্বাধীনতা দিবসের শোভাযাত্রা দেখেন।