ময়মনসিংহ অঞ্চলের নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের নিবন্ধন কার্যক্রম। গতকাল রোববার হয়েছে ফরিদপুর অঞ্চলে।
ময়মনসিংহ অঞ্চলভুক্ত জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর। আগে এলে আগে পাবে ভিত্তিতে নির্ধারিতসংখ্যক শিক্ষার্থী নাম নিবন্ধনের সুযোগ পাবে। আজ থেকে ১৪, সাহেব আলী সড়কে অবস্থিত প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারবে। ১১ আগস্ট শিল্পকলা একাডেমীতে উৎসব অনুষ্ঠিত হবে। ফরিদপুরে নিবন্ধন শুরু হয়েছে গতকাল। সকাল ১০টায় শহরের নিলটুলী মহল্লায় প্রথম আলোর কার্যালয়ে এ নিবন্ধন শুরু হয়। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল আটটায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে উৎসব অনুষ্ঠিত হবে।
গত ১৯ মে রংপুর ও ২০ মে কুষ্টিয়া অঞ্চলে এই উৎসব শেষ হয়েছে। এর আগে ৫ মে ঢাকার গুলশানে সিটি ব্যাংক সেন্টারে বিজ্ঞান জয়োৎসবের লোগো উন্মোচন করা হয়।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ও সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ও সমমান) এবং সেকেন্ডারি (নবম-দশম শ্রেণি ও সমমান) শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় জুনিয়র (ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও সমমান) এবং সিনিয়র (দশম শ্রেণি-এইচএসসি ও পলিটেকনিক চতুর্থ সেমিস্টার ও সমমান)-এই দুই ক্যাটাগরিতে প্রকল্প নিয়ে অংশ নিতে পারবে। একজন শিক্ষার্থী কুইজ ও প্রকল্প উভয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ক্যাম্প এবং আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সহযোগিতা করা হবে।