ময়মনসিংহ উৎসব পয়লা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পয়লা মে, শুক্রবার দেশের বৃহত্তম ও প্রাচীনতম জেলা ময়মনসিংহের ২২৮ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। উৎসবে থাকছে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ওড়ানো, কেক কাটা, কবিতা পাঠ, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিকদের সপরিবারে উৎসবে অংশ নিতে নিজ নিজ জেলা সমিতি বা ০১৭৩-২৮০৮৩৮৭, ০১৭১-৬২৬৪৬০০, ০১৭১-১২৮৮১৬৯ মুঠোফোন নম্বরে যোগাযোগ করে নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।