ময়মনসিংহ বিভাগ গঠনে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠনের জন্য সামগ্রিকভাবে পরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ দিতে নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব নজরুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কার্যপরিধি অনুযায়ী কমিটি ময়মনসিংহ বিভাগ গঠনের যৌক্তিকতা সম্পর্কে মতামত প্রদান, নতুন বিভাগের বিভাগীয় সদর দপ্তরে কোন কোন অধিদপ্তর ও সংস্থার কার্যালয় করা প্রয়োজন সে বিষয়ে সুপারিশ দেবে।