ময়মনসিংহ বিভাগ গঠনে নয় সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ করার জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটিকে সামগ্রিকভাবে পরীক্ষা এবং পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব নজরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়।