ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে চাইলে স্বাগত: রওশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে চাইলে স্বাগত জানানো হবে। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ রওশন এরশাদ গতকাল বুধবার এক অনুষ্ঠানে এ কথা বলেন। দুর্যোগব্যবস্থাপনা বিভাগ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
রওশন এরশাদ বলেন, ময়মনসিংহ বিভাগে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা আসেনি। এ দুটি জেলা যদি এখনো আসতে চায়, তাহলে তাদের স্বাগত জানানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ। বক্তব্য দেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা হাকিম আরিফ আহাম্মদ খান, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম ও খালেদা আতিক এবং আকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার।