ময়মনসিংহ শহরের জন্য মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পৌর শহর ও আশপাশের এলাকা নিয়ে ময়মনসিংহ শহর উন্নয়নের মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) ঘোষণা করেছে নগর উন্নয়ন অধিদপ্তর। গতকাল সোমবার ময়মনসিংহ পৌরসভার শহীদ সাহাবউদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ পৌরসভা ও নগর উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা ঘোষণা করা হয়।
মহাপরিকল্পনা ঘোষণা করার জন্য আয়োজিত ওই অনুষ্ঠানে বলা হয়, ময়মনসিংহ শহরকে আধুনিক নগরে পরিণত করার লক্ষ্যে শহরের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক আবাসিক এলাকা তৈরি, বিশুদ্ধ পানি সরবরাহ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ সব ধরনের নাগরিক সুবিধা বাড়ানোর কথা বিবেচনা করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের ঝুঁকির কথা মাথায় রেখে ঝুঁকি এড়ানো এবং দুর্যোগ মোকাবিলার বিশেষ প্রস্তুতির বিষয়টিও রয়েছে এই পরিকল্পনায়। নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় জরিপকাজ শেষে এ পরিকল্পনা করা হয়েছে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফয়েজ বিন ফরিদ।