ময়মনসিংহ সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন গত শনিবার সম্পন্ন হয়েছে। ১২ সদস্যের কমিটিতে মো. আবদুস সালাম সভাপতি ও মো. সুরুজ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শনিবার সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ১৭৭ জন ভোটারের ১৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাইফুল ইসলাম সহসভাপতি, আবদুল্লাহ আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক ও জাকির হোসেন কোষাধ্যক্ষ হয়েছেন। সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন খেছু মিয়া, বাচ্চু মিয়া, মো. কানন মিয়া, রাজা মিয়া, সবুজ মিয়া, আশরাফ আলী ও তোফাজ্জল হোসেন। জেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. বজলুর রশিদ নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।