ময়মনসিংহে আরএফএলের আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল ময়মনসিংহে একটি আউটলেট চালু করেছে। সম্প্রতি শহরের ৩৩/এ, সি কে ঘোষ রোডে নতুন আউটলেটটি উদ্বোধন করেন আরএফএলের পরিচালক আর এন পল। এ সময় উপস্থিত ছিলেন আউটলেটের চিফ অপারেটিং কর্মকর্তা নবনুর ইসলাম খান, এজিএম ব্র্যান্ড মুর্শিদ মুনিম, ম্যানেজার সেলস শহিদুল ইসলাম, ম্যানেজার ডেভেলপমেন্ট রবিউল হাসানসহ আরএফএলের সেলস ও মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।