ময়মনসিংহে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সোনার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপার এলাকায় গতকাল রোববার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি সোনার দোকানে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। স্বর্ণালংকার লুটের সময় দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে গাঙ্গিনারপারে হঠাৎ বিকট শব্দে কমপক্ষে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছু বুঝতে না পেরে আতঙ্কিত মানুষ ছোটাছুটি করে পালায়। এ সুযোগে একদল দুর্বৃত্ত গাঙ্গিনারপারের এম হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণালংকার লুট করে।
ওই স্বর্ণের দোকানের মালিকের ভাতিজা মো. শহীদুল্লাহ জানান, ডাকাতির সময় দুর্বৃত্তরা দোকানের মালিক কবীর হোসেন, কর্মচারী আবু, চান মিয়া ও রাসেলকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে শহরের এম হোসেন অ্যান্ড ব্রাদার্স পাশের আলীম জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে একই কায়দায় ডাকাতি করে। কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, গাঙ্গিনারপার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।