ময়মনসিংহে জয়নুল উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে ১৩ দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হয়েছে। সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে জয়নুল উৎসবের উদ্বোধন করা হয়।
বিকেল পাঁচটায় শহরের জয়নুল উদ্যানের (পুরাতন সাহেব পার্ক) পাশে অবস্থিত জয়নুল আবেদিন সংগ্রশালার সামনে ‘চারুতলায়’ উৎসবের উদ্বোধন করেন জয়নুল আবেদিনের সহধর্মিণী শিল্পীমাতা জাহানারা আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
১৩ দিনব্যাপী উৎসবে থাকবে জয়নুলের চিত্রপ্রদর্শনী, জয়নুলের জীবন ও কর্মের ওপর আলোচনা, গুণী চিত্রশিল্পীদের সংবর্ধনা।