ময়মনসিংহে নববর্ষে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ ১৪২২ সালকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সপ্তাহ খানেক আগে থেকে নেওয়া সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
পয়লা বৈশাখের দিন সকাল সাতটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে হবে বর্ষবরণ অনুষ্ঠান। সকাল সাড়ে আটটার দিকে শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা। পরে জয়নুল উদ্যানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে বসবে বৈশাখী মেলা। এ ছাড়া উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।