ময়মনসিংহে বন্ধুসভার সাহিত্য উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। উৎসবে ময়মনসিংহের কবি-লেখক ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
উৎসবটি ময়মনসিংহের বরেণ্য লেখক গোলাম সামদানী কোরায়শীকে উৎসর্গ করা হয়। গোলাম সামদানী এ বছর স্বাধীনতা পদক (মরণোত্তর) পান। তিনি ১৯৯১ সালে মারা যান।
গতকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের শুরু হয়। উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক।
উৎসবে কবি সাব্বির রেজাকে বন্ধুসভা সাহিত্য উৎসব সম্মাননা দেওয়া হয়। সাবিনা বারিকে বন্ধুসভার সেরা পাঠকের পুরস্কার দেওয়া হয়। উৎসব সঞ্চালনা করেন বন্ধুসভার রিমন ও শাহীন তাজ।
উদ্বোধনী পর্বে অনেকের মধ্য শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব শাহাদাৎ হোসেন খান।