ময়মনসিংহে বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে সিটি ফুড অ্যান্ড বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বিসিক শিল্পনগরীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক শামসুল আলম উপস্থিত ছিলেন। অভিযানের সময় বেকারির কারখানায় উৎপাদিত বিভিন্ন খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার, কলার পরিবর্তে কলার ফ্লেভার এবং বাটারের পরিবর্তে বাটার ফ্লেভার, একই ফর্মা পরিষ্কার না করে বহুদিন ধরে ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়ম দেখাতে পান আদালত।