ময়মনসিংহে ৭০৫টি মণ্ডপে পূজার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ময়মনসিংহে মোট ৭০৫টি মণ্ডপে বাঙালি হিন্দুদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মণ্ডপগুলোতে পুরোদমে প্রস্তুতি চলছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শংকর সাহা বলেন, জেলার সব মণ্ডপে উৎসবমুখর পরিবেশে শেষ সময়ের প্রস্তুতির কাজ চলছে। কাল রোববার থেকে শুক্রবার পর্যন্ত দুর্গোৎসব চলবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখা সূত্রে জানা যায়, ময়মনসিংহের মোট ১৩টি উপজেলার মধ্যে ময়মনসিংহ সদরে ১১০টি, ধোবাউড়ায় ৩০টি, ফুলপুরে ৩৭টি, তারাকান্দায় ৪৭, ঈশ্বরগঞ্জে ৫৩টি, গৌরীপুরে ৪৭টি, নান্দাইলে ২২টি, মুক্তাগাছায় ১০৭টি, ফুলবাড়িয়ায় ৬০টি, গফরগাঁওয়ে ১৯টি, ভালুকায় ৬১টি, হালুয়াঘাটে ৫১টি ও ত্রিশালে ৬১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ময়মনসিংহ পৌর শহরের ৮-১০টি মণ্ডপ ঘুরে ২০-২৫ জন হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই সব মণ্ডপে পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ৮ অক্টোবর জেলা প্রশাসন পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। এতে পুলিশ প্রশাসন জানিয়েছে, পূজায় ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।