ময়েজউদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ
আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা ময়েজউদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ সকাল নয়টায় বনানী কবরস্থানে পুষ্পার্ঘ অর্পণ করবেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। কালীগঞ্জ নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ে কাঙালিভোজ ও মিলাদ মাহফিল এবং কালীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। গাজীপুরের বিভিন্ন স্থানে অনুরূপ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ২৯ সেপ্টেম্বর কালীগঞ্জের চুপাইর হাইস্কুল মাঠে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
ময়েজউদ্দিন ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কালীগঞ্জে হরতালের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে সন্ত্রাসী চক্রের হাতে নিহত হন। বিজ্ঞপ্তি।