মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত মেধাবী ছাত্র কামরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ছাত্র কামরুজ্জামান (২৭) মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে। দীর্ঘ চার বছর ধরে তিনি ভারতের মাদ্রাজে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্যয়বহুল এ চিকিৎসায় এরই মধ্যে ৪০ লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা সংগ্রহ করতে গিয়ে তাঁর বাবা সহায়সম্বল বিক্রি করে দিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, আধুনিক চিকিৎসা করা গেলে কামরুজ্জামান সুস্থ হয়ে উঠবে। তবে এ জন্য আরও প্রায় ১৫ লাখ টাকার দরকার। কিন্তু এত টাকা তাঁর পরিবারের পক্ষে আর জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কামরুজ্জামানের পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. কামাল আহম্মেদ, ব্যাংক হিসাব নম্বর ৬১-৪৩০০, উত্তরা ব্যাংক লিমিটেড, যশোর শাখা, যশোর। যোগাযোগ: ০১৭১৬-৩৬০৮৫০। বিজ্ঞপ্তি।