মরণোত্তর দেহদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজে মরণোত্তর দেহদানের হলফনামা দিয়েছেন দুই ব্যক্তি। তাঁরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের বাসিন্দা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ রঞ্জন কর এবং চান্দিনা উপজেলার মহারং গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সুজাত আলী। গতকাল মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদের কাছে তাঁরা স্বেচ্ছায় মরদেহ দানের হলফনামা দেন।