মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে রূপ দিন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘মরণোত্তর চক্ষুদানে ধর্মীয় বাধানিষেধ নেই, এ কথা ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এবং জনগণকে বোঝাতে হবে। এটা করতে পারলে আমাদের দৃষ্টিহীন ভাইবোনদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সহজতর হবে।’অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রহুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তৃতা করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সোসাইটির মহাসচিব হাবিবই মিল্লাত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব এম হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে রাষ্ট্রপতি নীলক্ষেতে সন্ধানীর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।