মরণোত্তর দেহ দানের অঙ্গীকার ২২ ব্যক্তির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মরণোত্তর চক্ষু, অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ও দেহদানের অঙ্গীকার করেছেন ২২ ব্যক্তি। খবর বিবিসি বাংলার।
খবরে বলা হয়, মরণোত্তর অঙ্গ ও দেহদান উৎসাহিত করার জন্য ঢাকায় এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে এসেছেন অঙ্গ ও দেহদানে ইচ্ছুক নানা পেশা ও বয়সের মানুষ। আবার অনেকেই এসেছেন বিষয়টি সম্পর্কে জানতে।
বাংলাদেশে এর আগেও চক্ষু ও অঙ্গদানের ঘটনা ঘটলেও একসঙ্গে এতজনের দেহদানের ঘটনা এটাই প্রথম। মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন এমনই একজন হলেন আবৃত্তিকার সাগর লোহানী।