মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ড থেকে গতকাল বৃহস্পতিবার এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। নিহত ওই বাংলাদেশির নাম রাইস উদ্দীন (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার ইসহাক আলীর ছেলে। বিজিবির ৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন রাইস উদ্দীন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।