প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট শহরের ভৈরব নদীর নাগেরবাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রিজিয়া খাতুন (৫৫) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রিজিয়া বাগেরহাট শহরের সফি মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। বাগেরহাট মডেল থানার ওসি লিয়াকত হোসেন জানান, রিজিয়া বৃহস্পতিবার সকালেও সফি মার্কেটে পরিচ্ছন্নতার কাজ করেছেন। বাগেরহাট প্রতিনিধি