প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর রাজপাড়া থানার টুলটুলি পাড়া নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে গতকাল রোববার দুপুরে আইয়ুব আলী (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরের আলীগঞ্জ এলাকার বাসিন্দা ও নগর স্বাস্থ্যকেন্দ্রের নৈশপ্রহরী ছিলেন। রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন আইয়ুব। রাতে তিনি ওই কক্ষেই ঘুমাতেন। কিন্তু রোববার দুপুর হয়ে গেলেও তাঁর কক্ষের দরজা বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে। ওসি আরও বলেন, আইয়ুবের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রাজশাহী প্রতিনিধি