মরদেহ হিমঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই আলোচিত অজ্ঞাতনামা নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে তাঁর মরদেহ হিমঘরে রাখা হয়।
২ ডিসেম্বর ওই নারী ঢাকা মেডিকেলের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমানের নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে ওই নারীকে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ লেখেন চিকিৎসক। কিন্তু মর্গে নিয়ে যাওয়ার সময় লাশ নড়ে ওঠে। পরে দেখা যায়, ওই নারী তখন পর্যন্ত জীবিত। কিন্তু প্রায় ২৬ ঘণ্টা পর গত শুক্রবার বিকেল চারটার দিকে ওই নারী মারা যান। লাশ নিয়ে যাওয়া হয় মর্গে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ। সুরতহাল শেষে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ ওই নারীর ময়নাতদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, পুষ্টিহীনতা ছাড়াও ওই নারীর বাঁ পায়ে ঘা ছিল। সেখান থেকে সংক্রমণ হতে পারে।