মরমি কবি মুন্সী মনিরউদ্দিন সঞ্চরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের মরমি কবি মুন্সী মনিরউদ্দিনের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মরমি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত আটটায় প্রয়াত মনিরউদ্দিনের বাড়িতে এ অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র আহমদ মিয়া।প্রধান আলোচকের বক্তব্য দেন গবেষক সুমনকুমার দাশ। পীর নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন প্রাক্তন শিক্ষক আবদুস শুকুর, আবদুস সবুর, নজরুল ইসলাম প্রমুখ।পরে মরমি গান পরিবেশন করেন বাউল বশিরউদ্দিন সরকার, সজলু মিয়া প্রমুখ।