মরহুম আরিফুল হকের বাসায় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই মরহুম আরিফুল হকের বাসভবনে যান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং আরিফুল হকের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। মরহুমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্যক্রমের সরকারি প্রধান কৌঁসুলি সিরাজুল হকের ছোট ছেলে আরিফুল হক ৫৩ বছর বয়সে গত ১১ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন হৃদ্রোগে ভুগছিলেন এবং গত নভেম্বরে তাঁর হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল।