মরা গরুর মাংস বিক্রি, দুজনকে করাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দুই মাংস বিক্রেতাকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার মুড়াপাড়া বাজারে মোহসীনের মাংসের দোকানে অভিযান চালিয়ে ইব্রাহিম মিয়া (৩০) ও জসিমউদ্দিনকে (৩৫) এই দণ্ড প্রদান করা হয়।রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।