মরা মধুমতীতে মৃত ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে মরা মধুমতী নদীতে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। শহরের স্বর্ণকলি স্কুলের পাশে নদীতে ভাসতে দেখে শিক্ষার্থীরা এটি তুলে নিয়ে আসে। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় চার ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ছবি দেখে এর প্রজাতি নির্ণয় করেছেন। তিনি জানিয়েছেন, এটি প্লাটানিস্টা গ্যাংগিটিকা (platanista gangetica) প্রজাতির। দেশের নদীগুলোর গভীরতা কমে যাওয়ায় তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় এরা হুমকির মুখে রয়েছে। নদীর গভীর খাদে এদের বসবাস। এটি বর্তমানে ওই স্কুলের পাশে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ডাকবাংলার সামনে ফাঁকা জায়গায় পড়ে আছে। উ ৎ সুক জনতা ডলফিনটিকে দেখার জন্য ভিড় করছে। এটি একটি দেশি প্রজাতির ডলফিন। মধুমতী নদীতে এদের বসবাস। স্থানীয় ঠিকাদার জাকির হোসেন সাফু জানান, আজ মঙ্গলবার মধুমতী নদীর চাপাইল ঘাট এলাকায় জেলেদের জালে এটি ধরা পড়ে। পরে জেলেরা উপজেলা পরিষদের সামনে এটি বিক্রির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশের ভয় দেখালে জেলেরা এটি এনে স্বর্ণকলি স্কুলের পেছনে নদীতে ফেলে দেয়। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, ধরা পড়া ডলফিনটিকে স্থানীয় লোকজন শিশু বা শুশুক বলে। ডলফিনটি মাটিচাপা দেওয়ার জন্য প্রাণিসম্পদ বিভাগকে বলা হয়েছে।