মরা মুরগি বিক্রি করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মরা মুরগি বিক্রির অপরাধে নিলা বেগম নামের এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএনও মৌসুমী হাবিব পরিচালিত আদালত এ দণ্ড দেন। এলাকাবাসী সূত্র জানায়, বন্দরের কুশিয়ারা এলাকার আ. রহমানের স্ত্রী নিলা বেগম ঢাকার বিভিন্ন দোকান থেকে রাতভর মরা মুরগি সংগ্রহ করেন। গতকাল সকালে মরা মুরগি কেটে পরিষ্কার করে কুশিয়ারায় বিক্রির চেষ্টা করলে নিলাকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।