মরা মুরগি বিক্রেতার জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা মুরগি বিক্রির অপরাধে দুজনকে তিন মাসের কারাদণ্ড এবং সেই মুরগি রান্না করে পরিবেশন করার দায়ে এক রেস্তোরাঁর মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার মালিবাগ রেলগেট কাঁচাবাজার ও মৌচাক এলাকায় পুলিশের অভিযান শেষে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ সাজা দেন। পুলিশ জানিয়েছে, কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর খালাশী ও মো. নয়ন নামের দুই ব্যক্তিকে মরা মুরগি বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে এই দুজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।