মরিচখেতের কী দোষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের ভোলার গোদা এলাকায় রাতের আঁধারে দুই কৃষকের ৬০ শতক জমির মরিচখেত গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খেতের মালিক সাহাব উদ্দিন (৫০) ও নজির আহমদ (৫৫) বলেন, ‘মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁদের ৬০ শতক জমির মরিচখেত গুঁড়িয়ে দিয়েছে। কারও সঙ্গে শত্রুতা থাকলে আমাদের আছে, তা বলে আমাদের মরিচখেতের কী দোষ? মরিচখেত কেন গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা?’ এসব কথা বলে কান্নায় ভেঙে পড়েন দুই কৃষক। চকরিয়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রকৃতির সঙ্গে এ কেমন শত্রুতা! তাঁরা সেখানে ৭০ হাজার টাকার মতো লগ্নি করেছিলেন। এখন ওই কৃষকেরা পথে বসেছেন।