মরিশাসে নিহত ১০ বাংলাদেশির লাশ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির লাশ ঢাকায় পৌঁছেছে। গতকাল শুক্রবার কফিনবাহী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট রাত আটটা ২০ মিনিটে মৃতদেহগুলো নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গার্মেন্টস কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতে মাত্র ১২ দিন আগে এসব বাংলাদেশি মরিশাস গিয়েছিলেন। বিমানবন্দরের বহির্গমন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গাফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, মৃতদেহগুলো বুঝে নিতে নিহতের আত্মীয়স্বজন বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহত বাংলাদেশিরা হলেন: মো. আকতার, মো. রকিবুল হাসান, মো. আল-মামুন, মো. জয় হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. সাইদুর, মোক্তার, মো. জাহিদুল, সাগর ও সেলিম। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন স্থানে বলে জানা গেছে।