মরিয়ম আক্তার নামের সাড়ে চার বছরের এই শিশুটি হাঁটাচলা করতে পারে না। জন্ম থেকে তার শরীরের বাঁ অংশ অচল। তার বয়সী অন্য ছেলেমেয়েদের ছোটাছুটি করতে দেখে সেও উচ্ছ্বসিত হয়। কিন্তু কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারে না। সম্প্রতি মরিয়মকে ঢাকার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দিলে মরিয়ম সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ জন্য ৭০-৮০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু মরিয়মের গরিব বাবা মাদারীপুরের রাজৈর উপজেলার হাশেনকান্দি গ্রামের বাসিন্দা সেলিম শরীফের পক্ষে এই ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই একমাত্র মেয়েকে সুস্থ করতে সেলিম সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সেলিম শরীফ, সঞ্চয়ী হিসাব নম্বর: ৪৩৬৫, ইসলামী ব্যাংক, গুলশান সার্কেল-১, ঢাকা। বিজ্ঞপ্তি।