মরিয়ম বিবি খালের দখলদার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অবশেষে আশরাফ আলী সড়কের মরিয়ম বিবি খালের ভেতর ও দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছেন। নগরের পাথরঘাটা এলাকায় এ খাল অবস্থিত।
গতকাল সোমবার এ অভিযানের নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। গত ৭ অক্টোবর এই খালের দখল নিয়ে প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘আপনাদের প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ওই সময় উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি।’
নাজিয়া শিরিন জানান, এবারের অভিযানে খালের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে।