মরিয়মকে ধর্ষণের পর হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারী মরিয়ম মুর্মু হত্যাকাণ্ডের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা মরিয়মকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। গোদাগাড়ী থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে সিমলা দিঘিপাড়া গ্রাম থেকে মরিয়মের খালাতো ভাই আন্দ্রিয়াস মুর্মুকে (২৮) আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে আটক করা হয় প্রতিবেশী অমর কিস্কু (১৯), শওকত ইকবাল (৩০) ও জোহান মারান্ডিকে (৩০)। পরে অমর কিস্কুর বাড়ি থেকে মরিয়মের ঘর থেকে নেওয়া চার হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়। এই চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।আন্দ্রিয়াস মুর্মুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মরিয়মের ভাশুর বিশ্বনাথ মারান্ডিকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ি থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, আসামিদের ভাষ্য অনুযায়ী, অমর কিস্কু প্রথমে কৌশলে বাড়ির ভেতর ঢুকে দরজা খুলে দেয়। পরে অন্যরা বাড়িতে ঢুকে মরিয়মকে ধর্ষণ করে বাড়ির বাইরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।