মরে যাচ্ছে বারানই নদীর মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে রাজশাহীর বাগমারা উপজেলার বারানই নদীর প্রায় ২০ কিলোমিটার এলাকার মাছ মরে যাচ্ছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা গেছে, বাগমারা এলাকায় বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নদীর কিনারে এসে ছটফট করে লাফাতে থাকে এবং একপর্যায়ে মাছ মরে ভেসে উঠছে। মোহনপুরের ধোপাঘাটা থেকে বাগমারা থানার ত্রিমোহিনী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় একই অবস্থা। বাগমারা এলাকা ও মোহনগঞ্জে স্থানীয় অনেক মানুষ মরা মাছ ধরে নিচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার বিকেলে উপজেলার মোহনগঞ্জ এলাকায় প্রথম নদীতে বিভিন্ন প্রজাতির মাছ মরতে দেখা গেছে। বোয়াল, আইড়, টেংরাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির কয়েক শ মণ মাছ মরে গেছে।মোহনগঞ্জ এলাকার আইউব (৪৫), বাগমারার জামাল, পলক, রকি, আমিনুলসহ কয়েকজন জানান, তাঁরা মাছ মরে ভেসে উঠছে শুনে এসে একই অবস্থা দেখেছেন। তাঁরা প্রত্যেকেই মাছ ধরেও নিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য মতে, মোহনপুরের ধোপাঘাটা এলাকা থেকে বিষক্রিয়ার কারণে মাছ মরতে শুরু করেছে। বিভিন্ন বিল ও নদীতে পাট পচানো হচ্ছে। বৃষ্টির ফলে বিল থেকে দূষিত পানি নদীতে নেমে আসছে। ওই পানি থেকে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে থাকতে পারে। উপজেলা ম ৎ স্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমরা নদীতে মাছ মারা যাওয়ার কথা শুনেছি। কিন্তু কী কারণে মরে যাচ্ছে তা বলতে পারছি না। সম্ভবত পানিতে বিষক্রিয়ার কারণে মরে যেতে পারে।’