মর্টার শেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদ থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, মজিবর রহমান নামের এক জেলে গতকাল পায়রাবন্দ ইউনিয়নের নোয়াখালী পাড়ায় ঘাঘট নদে মাছ ধরতে যান। জালে ভারী কিছু আটকা পড়েছে বুঝতে পেরে তিনি পানিতে নেমে জাল তোলেন। এ সময় ভারী একটি বস্তু দেখতে পান। পরে পুলিশ গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পুলিশ এলাকাটি ঘিরে রাখে এবং সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়। দেড় ফুট লম্বা মর্টার শেলটির গায়ে ১৯৫৪ সাল লেখা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর