প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অমলশীদ এলাকায় ব্যক্তিমালিকানাধীন পুকুর খনন করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মর্টার শেল দেখতে পেয়ে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের স্থানীয় ফাঁড়িতে খবর দেন। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, এটি উদ্ধার করে নিষ্ক্রিয় করতে নিরাপদ স্থানে রাখা হয়েছে।