মর্টারশেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি পুকুরে মাটি কাটার সময় গত মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মর্টারশেলটি দেখতে পায়। পরে তারা বিষয়টি কসবা থানা-পুলিশকে জানায়। পুলিশ শেলটি উদ্ধার করার পর গতকাল বুধবার দুপুরে র্যা বের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল তা বিস্ফোরকের সাহায্যে ধ্বংস করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, উদ্ধারের সময় মর্টারশেলটি তাজা ছিল। তবে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।