মর্মান্তিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার বড় ট্রলার নোঙর করার সময় গলায় রশির প্যাঁচ লেগে এক নাবিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।নাবিক শরীফুল ইসলামের (২৬) বাড়ি যশোরে। তিনি ওই ট্রলারে তৃতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ট্রলারটির মালিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল মেরিন ফিশারিজ লিমিটেড।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরে মাছ ধরা শেষে গতকাল সকালে নাবিকেরা এফবি প্রাইড নামের ট্রলারটি কর্ণফুলী নদীতে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নোঙরের সঙ্গে জাহাজের অন্য একটি রশির প্যাঁচ লেগে যায়। এটি দেখে শরীফুল ইসলাম দৌড়ে গিয়ে নোঙর থেকে রশির প্যাঁচ খোলার চেষ্টা করেন। এ সময় হঠাৎ তাঁর গলায় রশির প্যাঁচ লেগে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।মাছ ধরার ট্রলারের ক্যাপ্টেন মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, ‘ইঞ্জিনকক্ষ থেকে এ দৃশ্য দেখে দ্রুত ছুটে আসি। কিন্তু ততক্ষণে শরীফ মৃত্যুর কোলে ঢলে পড়ে।’ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. সাফায়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘নোঙরের সঙ্গে রশির প্যাঁচ খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’