মর্মান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টাট্রিউলি গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বাবার ছুরিকাঘাতে মাহমুদা নামের ৪০ দিনের এক কন্যাশিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির বাবা স্বামী জোনাব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে কুলাউড়া থানায় হত্যা মামলা করা হয়েছে।এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোনাব আলী একজন দিনমজুর। গত বুধবার দিবাগত রাতে সেহিরর রান্না করতে তাঁর স্ত্রী রিতা বেগম কিছুটা দেরি করেন। এর জেরে গতকাল সকাল নয়টার দিকে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জোনাব একটি ছুরি দিয়ে রিতাকে এলোপাতাড়ি আঘাত করেন। ছুরিকাঘাতে রিতার কোলে থাকা মাহমুদা মারা যায়। রিতাও জখম হন। রিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জোনাবকে আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। রিতা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ঘটনায় রিতা বাদী হয়ে গতকাল সন্ধ্যায় কুলাউড়া থানায় জোনাবকে আসামি করে হত্যা মামলা করেন।