মর্মান্তিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম গ্রামে ঘটনাটি ঘটে। সকাল নয়টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে মোক্তার হোসেনের ছেলে রাসেল (৬) ডুবে যায়। তিনি পানিতে নেমে ছেলেকে খুঁজে জীবিত উদ্ধার করলেও নিজে পুকুরের মধ্যে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।