মর্মান্তিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের ওয়াপদা কারবালা এলাকায় টেলিভিশন মাথায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটির নাম নুসরাত খাতুন (৫)। ওয়াপদা কারবালা এলাকার আজিজুর রহমানের মেয়ে সে।

নুসরাতের মামা লিটন হোসেন জানান, গত শনিবার সন্ধ্যায় নুসরাত ও তার বোন ইসরাত ঘরের ভেতর খেলা করছিল। একপর্যায়ে নুসরাত টেলিভিশনের ট্রলি ধরে টান দেয়। এতে ট্রলির ওপর রাখা টেলিভিশন নুসরাতের মাথার ওপর এসে পড়ে ৷ গুরুতর আহত নুসরাতকে উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সে মারা যায়।