মলম পার্টির আট সদস্যের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গ্রেপ্তার হওয়া মলম পার্টির আট সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী ও ভাটারা এলাকা থেকে ওই আটজনকে গ্রেপ্তার করে ডিবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মেহেদি হাসান, মনির হোসেন, কামাল হোসেন, আবুল হোসেন, কামাল হোসেন, আফজাল হোসেন, বাদশা ও জহির।

ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. দিদার আহমেদ বলেন, আজ সকালে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।