মলম পার্টির পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কনস্টেবল আক্রান্ত হওয়ার পর ধাওয়া করে মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে ফার্মগেটে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে কনস্টেবল আনোয়ারুল ইসলাম কুমিল্লা থেকে ঢাকায় ফিরছিলেন। শেরেবাংলা নগরের খেজুরবাগানে পৌঁছালে মলম পার্টির সাত সদস্য তাঁর ওপর চড়াও হয়। তারা কনস্টেবলের চোখে মরিচের গুঁড়া ও মলম লাগিয়ে দুই হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় আনোয়ারুল চিৎকার করলে টহল পুলিশের সদস্যরা বাসটির পিছু নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মলম পার্টির সদস্যরা কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মহাখালীতে বাসটি আটক করে পুলিশ। এ সময় পুলিশ মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া সদস্যরা হলো নুরুজ্জামান, শহীদুল ইসলাম, জাকির হোসেন, বাবুল ও মোকসেদুল ইসলাম।