মলম পার্টির 'নেতা' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মোহাম্মদ হোসেন ওরফে হাসেম ড্রাইভার নামের এক ব্যক্তিকে গত সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থেকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, তিনি মলম পার্টির দলনেতা৷ তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে৷
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ২০১০ সালে এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নেওয়ার মাধ্যমে ছিনতাই জগতে প্রবেশ হাসেমের।